July 31, 2026, 7:20 pm

আগামীকাল যশোরে মাহফিলে যাচ্ছেন মিজানুর রহমান আজহারী

মিডিয়া ভয়েস ডেস্ক

জনপ্রিয় ইসলামি বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও ইসলামি গবেষক ড. মিজানুর রহমান আজহারী আগামীকাল শুক্রবার (৩ জানুয়ারি) যশোরে মাহফিলে যাচ্ছেন বলে জানিয়েছেন তার ফেসবুক পোস্টে।

তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, “খুলনা বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল থাকবো যশোরের পুলের হাটে, আদ-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে।”

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ইসলামী বক্তা সবাইকে মাহফিলে শরীক হতে আরও বলেন, “আসুন, দেখা হবে, কথা হবে।”



Our Like Page