July 29, 2026, 11:41 pm

‘ওল্ড ঢাকা-৯৫’ আয়োজনে পিঠা উৎসব ও হাঁস পাটি

মিডিয়া ভয়েস ডেস্ক

পুরান ঢাকায় বসবাসকারী এসএসসি-৯৫ ব্যাচের বন্ধুদের সংগঠন ‘ওল্ড ঢাকা-৯৫’ এর বন্ধুদের আয়োজনে পিঠা উৎসব ও হাঁস পাটি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকার ইসলামপুর নবাববাড়ি পুকুর পাড় সংলগ্ন ‘৯৫ ব্যাচের’ বন্ধু মোস্তাফিজুর রহমান মোস্তাকের বাসার ছাদে এ আয়োজন করা হয়।

এসময় পুরান ঢাকার ৯৫ এর বন্ধুদের সাথে একই ব্যাচের অন্যান্য বন্ধুরাও পার্টিতে অংশগ্রহণ করেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানের খবর জানতে পেয়ে আশেপাশের বন্ধুরাও ছুটে আসেন।

এর আগে, প্রথমে বিকেলে শুরু হয় পিঠা খাওয়ার ধুম। একের পর এক বন্ধুরা আসতে থাকে পিঠা উৎসবে। এরপর সন্ধ্যায় চলে হাঁস পার্টির আয়োজন। লাকড়ির চুলায় ছাদেই রান্না হয় খিচুড়ি। হরেক রকমের ভর্তি তৈরিতে পারদর্শী বন্ধুরা বাসা থেকে ভর্তা নিয়ে আসেন। আর মজাদার হাঁসের মাংসও আসে বন্ধুদের বাসা থেকে। এসময় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বন্ধুরা একে অপরকে কাছে পেয়ে মেতে উঠেন আড্ডা আর খোশগল্পে।

এরই মধ্যে কেক কেটে উৎসবের উদ্ভোধন করেন বন্ধুরা। সেই সাথে ওল্ড ঢাকা-৯৫ এর বন্ধুরা একসাথে থাকার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।

এবারের আয়োজনে ছিলেন রিয়াজুর রহমান খান, সাজ্জাদ পারভেজ, মাসুদুর রহমান মুকুল, সাইফুল ইসলাম, দিলরুবা আক্তার, হিমেল খান, ডলি আন্জুয়ার, ইতি কথা ও ফারুক মোল্লা।

 



Our Like Page