October 28, 2026, 7:40 am

নতুন জীবন শুরু করলেন সারজিস আলম

মিডিয়া ভয়েস ডেস্ক

বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম নতুন জীবন শুরু করেছেন। অর্থাৎ তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) তিনি বিয়ে করেছেন বলে জানা গেছে।

সারজিস আলমকে অভিনন্দন জানিয়েছেন, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ একটি ছবি পোস্ট করে লিখেছেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সারজিস ভাই।

আসিফ মাহমুদের পোস্ট করা ছবিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, উপদেষ্টা ফাহফুজ আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে দেখা যায়।

ছবিতে সাদা শেরওয়ানি এবং পাগড়ি পরা অবস্তায় দেখা যায় সারজিসকে। তবে কনে কে? সে সম্পর্কে জানা যায়নি। এমনকি বিয়ের এই আয়োজন তার গ্রামের বাড়ি নাকি ঢাকায় সে সম্পর্কেও কিছু জানা যায়নি।



Our Like Page