তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য চলতি মাস ফেব্রুয়ারিতে বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে আজ। এদিন একই সঙ্গে ঘোষণা করা হবে অটোগ্যাসের দামও।
সম্প্রতি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত ফেব্রুয়ারি মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা রোববার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।
এর আগে, এলপিজির দাম জানুয়ারি মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়। তবে গত ১৪ জানুয়ারি ওই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা পুনর্নির্ধারণ করা হয়।