চলে এলো রমজান মাস। পাপের অন্ধকার মুছে পূণ্যের আলোয় জীবন ভরিয়ে তোলার আরো একটি সুযোগের কথা জানিয়েছেন প্রখ্যাত ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহ।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘নতুন চাঁদের রোশনিতে শুরু হলো ইবাদতের বসন্তকাল। পাপের অন্ধকার মুছে পুণ্যের আলোয় জীবন ভরিয়ে তোলার আরো একটি সুযোগ এল আমাদের সামনে। আহলান, সাহলান শাহরু রমাদান।’
তিনি আরও বলেন, ‘এ মাসের যাবতীয় কল্যাণ-বৃষ্টিতে সিক্ত হোক আমাদের শুষ্ক উঠোন- এই পবিত্র ক্ষণে মহান রবের কাছে সেই প্রার্থনা করি।’