ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে (২০) দলবেঁধে ধর্ষণ করা হয়েছে। এ মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ওসিসিতে তাকে ভর্তি করা হয়েছে।
রোববার (৯ মার্চ) কেরানীগঞ্জের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন: আশরাফুল ইসলাম সিয়াম (২০) ও জিৎ সরকার (১৯)।
এর আগে শনিবার (৮ মার্চ) রাতে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়ার কথা বলে পানগাঁও ঋষিপাড়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ওই নারীকে পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।
পরে ভুক্তভোগী ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢামেকে ভর্তি করা হয়েছে।