July 28, 2026, 4:58 pm

১ দশকের মধ্যে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস আলম

মিডিয়া ভয়েস ডেস্ক

আগামী এক দশকের মধ্যে পঞ্চগড়ের একজন প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (১৪ মার্চ) রাজধানীতে পঞ্চগড় জেলা সমিতির ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পঞ্চগড়কে এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সারজিস বলেন, পঞ্চগড়কে এগিয়ে নেওয়া যায় কিভাবে, সে বিষয়ে পরিকল্পনা করব এবং ঐক্যবদ্ধভাবে সেই পরিকল্পনা বাস্তবায়ন করব।

সারজিস বলেন, পঞ্চগড়ে কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অসাদুপায় অবলম্বনের অভিযোগ থাকলে জানাবেন। আমরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এক সপ্তাহের মধ্যে তাদের পরিবর্তন করব।

পঞ্চগড়বাসীর উদ্দেশে সারজিস আরও বলেন, আসুন আমরা একসঙ্গে কাজ করি। আমাদের দল-মত আলাদা হলেও আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে পঞ্চগড়ের উন্নয়ন করা সম্ভব।



Our Like Page