October 28, 2026, 7:40 am

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা প্রত্যাহার

মিডিয়া ভয়েস স্পোর্টস ডেস্ক

এখন থেকে সব ধরনের ক্রিকেটে বোলিং করতে আর কোনো বাধা নেই সাকিব আল হাসানের। ইংল্যান্ডে বোলিং অ্যাকশনের বিষদ পরীক্ষার পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

সাকিবের বোলিং পরীক্ষায় পাস করার বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে বিসিবি।

যেখানে বলা হয়েছে, ‘গত ৯ মার্চ ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দেন সাকিব। সর্বশেষ মূল্যায়নের ফলাফল অনুসারে, সাকিব তার বোলিং অ্যাকশন সংশোধন করেছেন এবং এর ফলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) তাদের প্রতিযোগিতামূলক সব কাউন্টি ক্রিকেট এবং দ্যা হান্ড্রেড থেকে সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।’

আরও বলা হয়, ‘ইসিবি শিগগিরই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে একটি বিস্তারিত মিডিয়া বিজ্ঞপ্তি আকারে জানাবে।’

এর আগে বার্মিংহ্যাম এবং চেন্নাইয়ে পরপর দুবার বোলিং অ্যাকশনের পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন সাকিব। ত্রুটি সারাতে চলতি মাসে সাকিব কাজ করেছেন সারের কোচ গ্যারেথ ব্যাটির সঙ্গে। লম্বা সময় পর তার সুফলও পেলেন সাকিব। যার ফলে এখন আর তার খেলতে কোনো বাধা নেই।

 



Our Like Page