July 30, 2026, 8:47 pm

স্বাধীনতা দিবসে নৌবাহিনীর জাহাজ সবার জন্য উন্মুক্ত

মিডিয়া ভয়েস ডেস্ক

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।

রোববার (২৩ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মোংলা, বরিশাল ও চাঁদপুরের নিম্নোক্ত স্থানে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।

মহান স্বাধীনতা দিবসে যেসব এলাকায় যে জাহাজ পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে–ঢাকা (সদরঘাট, ঢাকা)–বানৌজা চিত্রা, নারায়ণগঞ্জ (পাগলা নেভাল জেটি, নারায়ণগঞ্জ)–বানৌজা অতন্দ্র, চট্টগ্রাম (নেভাল বার্থ-২, নিউ মুরিং, চট্টগ্রাম)–বানৌজা সমুদ্র অভিযান, খুলনা (বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল, খুলনা)–বানৌজা অপরাজেয়, মোংলা (দিগরাজ নেভাল বার্থ)–বানৌজা ধলেশ্বরী, বরিশাল (মেরিন ওয়ার্কশপ জেটি, বরিশাল)–বানৌজা পদ্মা, চাঁদপুর (বিআইডব্লিউটিএ ঘাঁট, চাঁদপুর) – বানৌজা শহীদ ফরিদ।



Our Like Page