ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর নৃশংস ও বর্বর গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বে চলছে প্রতিবাদ। এ বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, মানবিক সংগঠন ও সাধারণ মানুষ। এরই অংশ হিসেবে পুরান ঢাকায় বসবাসকারীরাও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।

সোমবার (৭ মার্চ) সকাল থেকেই পুরান ঢাকার বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলে ফিলিস্তিনির ওপর ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগানে অংশ নেন স্থানীয়রা।

এসময় পুরান ঢাকাস্থ গেন্ডারিয়া, লক্ষ্মী বাজার, নারিন্দা, ধোলাইখাল টং মার্কেট সহ পুরান ঢাকাবাসী ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে অংশ নিতে দেখা যায়। বিক্ষোভে কালো কাপড় পরেও অংশ নেন। অনেকের হাতে প্ল্যাকার্ড ও ব্যানার ছিল। মিছিলটি পুরান ঢাকার প্রধান সড়ক হয়ে অলিতে-গলিতে শান্তিশৃঙ্খলাভাবে অংশ নিতে দেখা গেছে।
প্রসঙ্গত, ফিলিস্তিনির ওপর ইসরায়েল অত্যন্ত নৃশংসভাবে শিশু, নারী ও নিরীহ মানুষদের ওপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। এর প্রতিবাদে আজ ‘নো ওয়ার্ক নো স্কুল’ কর্মসূচি পালন করছে সারাবিশ্ব।