সারেঙ সংকলনে কবি হেলাল হাফিজ সংখ্যার পাঠ উম্মোচন করা হয়।
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে কবিতাপত্র পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সারেঙ হেলাল হাফিজ সংখ্যার পাঠ উন্মোচন করা হয়।
কবি শাহীন চৌধুরীর সভাপতিত্বে কবি রফিক হাসানের সঞ্চালনায় পাঠ উন্মোচনে অংশ নেন কবি জাহাঙ্গীর ফিরোজ, কবি রেজাউদ্দিন স্টালিন, কবি শাহীন রেজা, কবি সৈয়দ রনো প্রমুখ ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সারেঙ সম্পাদক আবদুর রহমান মল্লিক ।