October 28, 2026, 7:40 am

ডিগ্রি ২য় বর্ষে ফরম পূরণের সময় বাড়লো

মিডিয়া ভয়েস ডেস্ক

ফের বাড়ানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়। যা ৬ মে থেকে ২৪ মে পর্যন্ত বেড়েছে। এর আগে ফরম পূরণের সময় ছিল ২৩ এপ্রিল পর্যন্ত।

সোমবার (৫ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় ৬ মে থেকে ২৪ মে পর্যন্ত বৃদ্ধি করা হলো। শিক্ষার্থীদের এ সময়ের মধ্যেই ফরম পূরণের যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে।

চিঠিতে আরও বলা হয়, কলেজ কর্তৃক শিক্ষার্থীর ডেটা নিশ্চয়নের তারিখ ২৫ মে থেকে ২৬ মে। এছাড়াও সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার তারিখ ২৭ থেকে ২৮মে।

ফরম পূরণের যাবতীয় কার্যক্রম নির্ধারিত তারিখের পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তাই যথাসময়ে ফরম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে পরীক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষদের।

তাছাড়া পূর্বের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব কলেজ ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কাজ (যেমন- ফরম পূরণ, ভাটা নিশ্চয়ন, পে-স্লিপ ডাউনলোড ও সোনালী সেবার মাধ্যমে টাকা জমা ইত্যাদি) করতে পারেনি সেসব কাজও সম্পন্ন করতে পারবেন।



Our Like Page