June 4, 2026, 8:07 pm

আইজেএলআরএফ’র জরুরি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের (আইজেএলআরএফ) জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আনা ও সারাদেশে সংগঠনের যোগাযোগ বিস্তারের উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়।

রবিবার (১১ মে) ১১ টায় রাজধানীর মতিঝিলের ২ আর কে মিশন রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মো. লাভলু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি জাফরুল আলম, সহ-সভাপতি এস এম শাহজালাল, সহ-সভাপতি আতিকুল ইসলাম ও সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, মহাসচিব নার্গিস জুঁই, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল হক পাভেল, দপ্তর সম্পাদক মো. তানভীর রায়হান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌসী, সহ-কোষাধ্যক্ষ সম্পাদক আনিসুর রহমান রুবেল, আপ্যায়ন সম্পাদক মো. সাইদুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক রুপল আক্তার।

সভায় সংগঠনের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃবৃন্দ সংগঠনের কেন্দ্রীয় কমিটিকে আরও শক্তিশালী ও কার্যকর করার উপর গুরুত্বারোপ করেন।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় কমিটি ভবিষ্যতে সারাদেশের বিভাগ ও জেলা পর্যায়ের কমিটিগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে।

সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও আইনি সহায়তা প্রদানের বিষয়েও আলোচনা হয়।

সভায় বক্তরা সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা, সদস্য সংখ্যা বৃদ্ধি, প্রশিক্ষণ কর্মসূচি এবং গণমাধ্যমে সংগঠনের কার্যক্রম তুলে ধরেন।

সভা শেষে সংগঠনের সভাপতি লাভলু মিয়া সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ে আইজেএলআরএফ বরাবরের মতোই সাহসিকতার সঙ্গে পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।



Our Like Page