July 30, 2026, 2:16 pm

রাণীশংকৈলে ছাঁদ ধসে ট্রাক্টর চালকের মৃত্যু

মো. আবুল কালাম আজাদ, ঠাকুরগাঁও প্রতিনিধি

রাণীশংকৈলে কবরস্থান গেটের ছাঁদ ধসে হযরত আলী (৩৫) নামের এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। বালুবাহী ট্রাক্টর দিয়ে কবরস্থানে মাটি ভরাট করে বডি না নামিয়ে ফেরার পথে এ ঘটনা ঘটে।

বুধবার (১৪ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের পূর্ব বনগাঁও গ্রামের পাঁচপীর কবরস্থানে এ দূর্ঘটনার শিকার হন তিনি।

নিহত হযরত আলী বাচোর ইউনিয়নের টেকিয়া মেহেশপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হযরত আলী সকাল থেকেই কবরস্থানে মাটি ভরাট করছিলেন। মাটি ভরাট করে ফেরার পথে বালুবাহী ট্রাক্টরের হাইড্রোলিক বডি না নামিয়ে গেট পার হওয়ার পথে হাইড্রোলিক বডি কবরস্থান গেটের ছাঁদের সাথে লাগলে ছাঁদ ভেঙে তার উপর পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানা ওসি আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



Our Like Page