July 29, 2026, 1:03 pm

মেট্রোরেল চলাচল শুরু, মাংস বহন নিষেধ

মিডিয়া ভয়েস ডেস্ক

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে একদিন বন্ধ থাকার পর মেট্রোরেল চালু হয়েছে।

রোববার (৮ জুন) সকাল ৮টা থেকে প্রতি ৩০ মিনিট পরপর মেট্রোরেল চলছে।

আজ হেডওয়ে অনুযায়ী চললেও সোমবার (৯ জুন) থেকে সরকারি ছুটির দিনের সময়সূচী অনুযায়ী চলাচল করবে মেট্রোরেল।

তবে যাত্রীদের জন্য বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়েছে, যাত্রীদের সুরক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, স্টেশনের প্রবেশপথে যাত্রীদের তল্লাশি করা হবে। কারও কাছে কাঁচা বা রান্না মাংস পাওয়া গেলে তাকে স্টেশনে ঢুকতে দেওয়া হবে না।

এছাড়া মেট্রোরেলের প্রতিটি স্টেশনে নিরাপত্তা কর্মীদের এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য বলা হয়েছে। যাত্রীদের এই বিষয়ে সতর্ক থাকতে এবং সহযোগিতা করারও অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।



Our Like Page