July 30, 2026, 10:27 am

জিনবিজ্ঞানী আবেদ চৌধুরীর নতুন আবিষ্কার ‘পঞ্চব্রীহি’

মিডিয়া ভয়েস ডেস্ক

জিনবিজ্ঞানী আবেদ চৌধুরীর নতুন আবিষ্কার ‘পঞ্চব্রীহি’বাংলাদেশী একজন বিজ্ঞানীর নতুন এক আবিষ্কারে তোলপাড় উঠেছে বিশ্বজুড়ে। অস্ট্রেলিয়া প্রবাসী বিশিষ্ট জিনবিজ্ঞানী ‘আবেদ চৌধুরী’ একটি নতুন জাতের ধানগাছ উদ্ভাবন করেছেন, যেটি একবার রোপণে পাঁচবার ধান দেবে ভিন্ন ভিন্ন মৌসুমে। তাঁর উদ্ভাবিত এই ধানগাছের নাম তিনি দিয়েছেন ‘পঞ্চব্রীহি’। পঞ্চ মানে ‘পাঁচ’ আর ব্রীহি মানে ‘ধান’। পাঁচ প্রকার ধান হলো বোরো ১ বার, আউশ ২ বার এবং আমন ২ বার। অর্থাৎ তিন মৌসুমে বা বছরজুড়েই ধান দেবে এই গাছ।

দীর্ঘ দিন দেশি ধান নিয়ে গবেষণা করছেন তিনি। আমাদের ঐতিহ্যবাহী অনেক ধান যেমন ফিরিয়ে এনেছেন, তেমনি নতুন নতুন ধানের অনেক জাত উদ্ভাবন করেছেন। ১৪ বছরের গবেষণার ফসল ‘পঞ্চব্রীহি’ নিয়ে বিজ্ঞানী আবেদ চৌধুরী বলেন, “এই জাত থেকে শুধু পাঁচ বার নয় বরং পনেরো বা বিশ বার ধান পাওয়া যাবে ভবিষ্যতে। এটা তার সূচনা মাত্র যার শুরুটা আমি করে দিয়ে গেলাম।”

চারদিকে অনেক আঁধারের মাঝে আমাদের আশার আলো ‘আবেদ চৌধুরী’র মতো উজ্জ্বল নক্ষত্র। বিশিষ্ট জিনবিজ্ঞানী ‘আবেদ চৌধুরী’র জন্য নিরন্তর শুভ কামনা জানিয়েছেন বিশিষ্টজনরা।



Our Like Page