July 31, 2026, 1:12 pm

সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু, থাকছে শতভাগ পর্যন্ত স্কলারশিপ

মিডিয়া ভয়েস ডেস্ক

সোনারগাঁও ইউনিভার্সিটির উদ্যোগে রাজধানীর গ্রীন রোড ও মহাখালী ক্যাম্পাসে শুরু হয়েছে ভর্তি মেলা।

আয়োজিত এ মেলায় ২০২৫–২৬ শিক্ষাবর্ষকে সামনে রেখে ১০০% পর্যন্ত মেধাভিত্তিক স্কলারশিপসহ বিভিন্ন সুবিধা দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রাজধানীর গ্রীন রোডস্থ প্রধান ক্যাম্পাসে ভর্তি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বুলবুল আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর আল-আমিন মোল্লা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর হাবিবুর রহমান কামাল (এনডিসি, পিএসসি), কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল মাবুদ, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. ওমর ফারুক মোল্লা, এবং অন্যান্য বিভাগীয় প্রধান ও প্রশাসনিক কর্মকর্তারা।

ভর্তি মেলায় বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীনে—সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE), নেভাল আর্কিটেকচার, মেরিন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ফ্যাশন ডিজাইন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (EEE) এবং ব্যাচেলর অব আর্কিটেকচার—সহ বিভিন্ন বিভাগে ভর্তি চলছে।

ব্যবসায় অনুষদে—বিবিএ, এমবিএ (রেগুলার ও বিশেষায়িত)—যেমন মার্চেন্ডাইজিং, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, টেক্সটাইল ও ফ্যাশন মার্কেটিং, ব্যাংক ম্যানেজমেন্ট মাস্টার্স—প্রোগ্রাম চালু রয়েছে।

কলা ও মানবিক অনুষদে— এলএলবি, এলএলএম, বাংলা, সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি চলছে।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে ১০০% পর্যন্ত টিউশন ফি ছাড়, ফ্রি ব্যাগ, পরিবহন সুবিধা এবং বিভিন্ন স্কলারশিপ থাকছে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য। এছাড়া রয়েছে দিবাকালীন ও সান্ধ্যকালীন ক্লাসের ব্যবস্থা, যা চাকরিজীবী ও ডিপ্লোমাধারীদের জন্য বিশেষ সুবিধাজনক।

ভর্তি মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উভয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে এবং চলবে আগামী ৫ আগস্ট ২০২৫ পর্যন্ত।



Our Like Page