July 28, 2026, 4:06 am

পবিত্র বার শরীফ উপলক্ষে মাসিক মাহফিল অনুষ্ঠিত

মিডিয়া ভয়েস ডেস্ক

পবিত্র বার শরীফ উপলক্ষে খানকায়ে কুশায়ী দরবারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবাদ বাদ এশা পুরান ঢাকার লালবাগে খানকায়ে কুশায়ী দরবারে আলোচনা ও দোয়া মাহফিল হয়।

মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন হাফেজ কারী সৈয়দ সাইদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন ওয়ারীর খানকার পীর সামসুল হক, নারিন্দার চিশতিয়া খানকার আফজাল চিশতি, বায়না নগরে পীর সাহেব বাড়ীর খানকায়ে গদ্দীনশীন সাফায়েত উল্লাহ চিশতি আল সাবেরী, রায়ের বাজারের মাস্তান শাহ’র ছেলে তৌহিদ হোসেন স্বপন, তোবারক হোসেন মধু, নাদিম চিশতি, ইফতেখার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মাসুম হোসেন, আবেদ আলী, পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, কল্যাণ সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান কুতুব, সৈয়দ সামদানী, নওশাদ নাসির উদ্দিন আহমেদ, আসলাম, মাসুম সেন্টু, মো. হাবিবুর রহমান রবিন, রাজিব চৌধুরী, সুজন, সজিব, হারুন, শান্ত প্রমুখ।

দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে আগত ভক্ত ও আশেকানদের মাঝে তবারক বিতরণ করা হয়।



Our Like Page