July 30, 2026, 2:18 pm

কেরানীগঞ্জে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ সামগ্রী বিতরণ

মিডিয়া ভয়েস ডেস্ক

ঢাকার কেরানীগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে আসছে কোস্ট গার্ড।

এরই ধারাবাহিকতায় আজ ১৯ আগস্ট ২০২৫ মঙ্গলবার সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলার ব্যবস্থাপনায় ঢাকার কেরানীগঞ্জ থানাধীন কাওতাইল সংলগ্ন বিসিজি স্টেশন পাগলার সিসিএমসিতে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইন এ ৩৫৫ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।



Our Like Page