July 29, 2026, 11:10 am

দেশব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৮০

মিডিয়া ভয়েস ডেস্ক

দেশব্যাপী গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ২৯৫ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫৮৫ জন।

শুক্রবার (২২ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ২৯৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেপ্তার ৫৮৫ জন। সবমিলিয়ে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ৮৮০ জনকে।

অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে একনলা বন্দুক একটি, পুরাতন পাইপগান ৩টি, চাপাতি ৩টি, ছুরি ৬টি, বার্মিচ চাকু ২টি, এলজি ৬টি, চাকু ৩টি, কার্তুজ ৯ রাউন্ড, কিরিচ ১টি ও রামদা ১টি।



Our Like Page