ঢাকা সাংবাদিক ইউনিয়ন(ডিইউজে)’র সাবেক সভাপতি আবদুস শহিদের পঞ্চম মৃত্যুবার্ষিকী কাল।
এ উপলক্ষে রোববার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হল (দোতলায়) আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।
ডিইউজে’র উদ্যোগে আয়োজিত সভায় সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও মরহুমের সহকর্মী ও পেশাজীবি নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।