July 29, 2026, 11:16 am

সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক

মিডিয়া ভয়েস ডেস্ক

বর্ষীয়ান সাংবাদিক ও দৈনিক নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম।

এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় উপদেষ্টা বলেন, আলমগীর মহিউদ্দিন সাহসিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেছেন। তিনি সাংবাদিকতা পেশায় অনেকের নিকট অনুসরণীয় ব্যক্তি। তাঁর মৃত্যু দেশের গণমাধ্যমের জন্য এক অপূরণীয় ক্ষতি।

উল্লেখ্য, বর্ষীয়ান সাংবাদিক আলমগীর মহিউদ্দিন শনিবার (২৩শে আগস্ট) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।



Our Like Page