July 30, 2026, 10:28 am

আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বিএফইউজে-ডিইউজে’র শোক

মিডিয়া ভয়েস ডেস্ক

বর্ষীয়ান সাংবাদিক, দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)

শনিবার (২৩ আগস্ট) এক শোক বার্তায় বিএফইউজে ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী ও ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যুক্ত বিবৃতিতে বলেন, আলমগীর মহিউদ্দিন আজীবন গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। তাঁর মৃত্যুতে সংবাদপত্র জগতে যে ক্ষতি হয়েছে তা কখনও পূরণ হবার নয়।

নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, গতকাল বেলা দেড়টার দিকে রাজধানীর একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর মহিউদ্দিন ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।



Our Like Page