July 28, 2026, 8:35 am

একযোগে ২৩০ বিচারককে বদলি

মিডিয়া ভয়েস ডেস্ক

বিচারিক কার্যক্রমে গতিশীলতা আনতে একযোগে ঢাকাসহ ১৯টি জেলায় ২৩০ জন বিচারককে বদলি করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে পৃথক চারটি প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

বদলি হওয়া বিচারকদের মধ্যে রয়েছেন ৪১ জন জেলা জজ, ৫৩ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৪০ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ৯৬ জন সিনিয়র সহকারী ও সহকারী জজ।

বদলি করা জেলা ও দায়রা জজদের ২৮ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।



Our Like Page