October 28, 2026, 7:40 am

পল্টন মডেল থানা ৫০ জন ফিরে পেল হারিয়ে যাওয়া মোবাইল ফোন

মিডিয়া ভয়েস ডেস্ক

বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্টন মডেল থানা পুলিশ।

 

 

থানা সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল মালিকরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১ থেকে ৩১ আগস্ট ২০২৫ সময়ে দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইলগুলো উদ্ধার করে।

হারানো মোবাইল উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী এবং পল্টন মডেল থানার এএসআই ইকবাল হোসেন।

সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী ও থানার অফিসার ইনচার্জ নাসিরুল আমীন এর উপস্থিতিতে উদ্ধারকৃত ফোনগুলো আনুষ্ঠানিকভাবে মালিকদের হাতে হস্তান্তর করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গত আট মাসে পল্টন মডেল থানা পুলিশ প্রায় ৩৫০টির বেশি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে।

হারানো ফোন ফিরে পেয়ে আনন্দিত মালিকরা পুলিশকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।



Our Like Page