June 4, 2026, 6:54 pm

বিডাব্লিউজেএফ’র সভাপতি ফাহমিদা, সম্পাদক লাবিন ও কোষাধ্যক্ষ শাহনাজ পলি

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সদস্যদের ভোটে সভাপতি ফাহমিদা আহমেদ ও সাধারণ সম্পাদক লাবিন রহমান নির্বাচিত হন।

অনুষ্ঠানে সাবেক কমিটি ও সাধারণ সদস্যরা শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। সেইসাথে ভবিষ্যতে কিভাবে আরও শক্তিশালী করা যায়, সে বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের সহ-সভাপতি শিরীন সুলতানা, শারমীন রিনভী ও জুনান নাশিত। যুগ্ম সম্পাদক খাতুনে জান্নাত কণা ও শারমিন আজাদ।

কোষাধ্যক্ষ পদে শাহনাজ পলি, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মাসুদা সুলতানা, দপ্তর সম্পাদক মোর্শদা খান লিপি, প্রকাশনা আলেয়া বেগম, প্রচার ফারজানা জবা, সাংস্কৃতিক আফরোজা আঁখি।

কার্যনির্বাহী সদস্য পদে জাবালুন নূর, মোমেনা পপি, সালমা আফরোজ, সোমা ও শাকিলা নির্বাচিত হন।

উপদেষ্টা মন্ডলির সদস্যরা হচ্ছেন রাশিদা আমিন, মমতাজ বিলকিস ও রোজি ফেরদৌস মাহমুদা। এসময় নতুন কমিটিকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।



Our Like Page