June 4, 2026, 7:00 pm

রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা

মিডিয়া ভয়েস ডেস্ক
ছবি- সংগৃহীত

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম।

এবার ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।



Our Like Page