October 28, 2026, 7:40 am

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির সংলাপ ২০ অক্টোবর

মিডিয়া ভয়েস ডেস্ক

আগামী ২০ অক্টোবর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) সংলাপে বসবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, আগামী ২০ অক্টোবর পুলিশ ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্যদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর থেকে বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ শুরু করে ইসি। ইতিমধ্যে সুশীল সমাজ, শিক্ষাবিদ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেতৃত্বের সঙ্গে সংলাপ করেছে কমিশন।



Our Like Page