July 30, 2026, 10:26 am

কাঁচের আয়না

মিডিয়া ভয়েস ডেস্ক

–জ্যাকলিন কাব্য

একটা কাঁচের আয়না আর কতবার ভাঙা যায়!
বড়জোর একটা আঘাত সে সয়ে যায় ,
খানিক দুর্বল হয়ে পড়ে কাঁচের চকচকে ভাব।
কোনোমতে রয়েসয়ে টিকে যায় কাঁচের কাঠামো।
একটা সময় যেয়ে টুকরো টুকরো হয়,
পুরো আয়না ভেঙে চুরমার হয়ে যায়,
টুকরো কাঁচ ছড়িয়ে ছিটিয়ে যায় ,
বিশ্বাসের উঠান জুড়ে।
তারপর,
ভাঙ্গা আয়না মুক্তি পায় আঘাতের ভয় থেকে।
অবরুদ্ধ কাঠামো থেকে মুক্ত কাঁচের টুকরো
আরও বেশি ঝলমলে হয়ে যায়।
সামান্য একটু আলোর রেশে হিরার মতো
চারিদিকে চকচক করে টুকরো কাঁচ।

আমি ভীষণ সুখী একটা মানুষ ,
আসলে অই আয়নাটার মতো
যার আঘাতের ভয় নেই ,
ভাঙনের ভয় নেই,
আমার প্রতিটা মুহূর্ত সেই টুকরো কাঁচ
যার আসলে বেড়েছে ভাঙ্গনের পরে
বাড়ে যে উজ্জ্বলতা..!



Our Like Page