July 29, 2026, 8:04 am

বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে ডাকাতি একদিনের বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সের প্যারিসে অবস্থিত বিশ্বখ্যাত ল্যুভর মিউজিয়ামে ডাকাতি হয়েছে। এ ঘটনায় একদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে জাদুঘরটি।

রোববার (১৯ অক্টোবর) স্থানীয় সময় সকালের দিকে ডাকাতির ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।

ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী রচিদা দাতি এক এক্স-পোস্টে জানান, ব্যতিক্রমী কারণে আজকের দিনের জন্য জাদুঘর বন্ধ থাকবে। তিনি ঘটনাস্থলে গিয়েছেন। পুলিশ বিস্তারিত তদন্ত করছে।

ডাকারতরা জাদুরঘর থেকে কী লুট করে নিয়ে গেছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে, বিভিন্ন ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যবান গয়না লুট হয়ে গেছে।

উল্লেখ্য, দর্শনার্থীর সংখ্যার বিচারে বিশ্বের সবচেয়ে বিখ্যাত জাদুঘর এই ল্যুভর। অনেক বিখ্যাত শিল্পকর্ম ও মূল্যবান জিনিসপত্র সংরক্ষিত আছে জাদুঘরটিতে।



Our Like Page