ফিফা উইন্ডো শেষে আবারও মাঠে ফিরছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় নিজেদের প্রথম এল ক্লাসিকোর আগে গেটাফের বিপক্ষে মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা। আর এই ম্যাচকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে কোচ জাভি আলোনসো।
রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১টায় গেটাফের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।
এই ম্যাচে এমবাপ্পেকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হলেও স্কোয়াডে রেখেছেন আলোনসো। ফ্রান্সের হয়ে আজারবাইজানের বিপক্ষে ম্যাচের ৮৩তম মিনিটে খুঁড়িয়ে মাঠ ছাড়েন এমবাপ্পে। তবে খুব তাড়াতাড়ি কামব্যাক করেছেন তিনি।
লা লিগায় এই ম্যাচটি রিয়াল মাদ্রিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, তাদের ঘাঁড়ে নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল।
গেটাফের বিপক্ষে রিয়াল মাদ্রিদ স্কোয়াড
গোলরক্ষক: থিবু কোর্তোয়া, লুনিন ও সার্জিও মেস্ত্রে।
ডিফেন্ডার: এদের মিলিতাও, আলাবা, অ্যাসেন্সিও, ক্যারেরাস এবং ফ্রান গার্সিয়া।
মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম, কামাভিঙ্গা, ভালভার্দে, চৌয়ামেনি, আরদা গুলার এবং থিয়াগো।
ফরোয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র, এন্ড্রিক, এমবাপ্পে, রদ্রিগো, গঞ্জালো, ব্রাহিম এবং মাস্তানতুওনো।