July 28, 2026, 7:03 am

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।

চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

পুরান ঢাকার অনেকেই ঘর থেকে বাহিরে বের হয়ে আসে। খোঁজ নিয়ে জানা গেছে, ভূমিকম্পটি শুধু রাজধানীতেই নয়। দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে।

চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ কেউ বলছেন, ভূমিকম্পের এতটা ভয়াবহ মাত্রা আগে কেউ দেখেননি।



Our Like Page