আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে মহিলাবিষয়ক অধিদপ্তর এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সমগ্র দেশব্যাপী পরিচালিত “অদম্য নারী পুরস্কার-” শীর্ষক কর্মসূচি পালিত হলো।
এতে সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছেন যে নারী ক্যাটাগরিতে লালমনিরহাট জেলা পর্যায়ে শামস ই রহমান নুপুর এই পদকে ভূষিত হয়েছেন।
উল্লেখ্য, তিনি সমাজ উন্নয়নে শিক্ষা, সংস্কৃতি ও উন্নয়নে লালমনিরহাট জেলায় অসামান্য অবদান রেখেছেন। দুস্থ নারীদের স্বাবলম্বী করার প্রয়াসে নির্ভীক নারী নামে একটি সংগঠন তিনি পরিচালনা করেন। তার অধীনে হস্ত ও কুটিরশিল্পে কাজ করে গ্রামাঞ্চলে অনেক নারী স্বাবলম্বী হয়েছেন।
তিনি বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা কর্মসূচি, বৃক্ষরোপণ, মাদকবিরোধী আন্দোলনসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে চলেছেন। কুসংস্কার দূর করে নারীদের স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলেন। তিনি নিজে একজন আইনজীবী ও রাজনীতিবিদ হিসেবেও খ্যাতি অর্জন করেছেন।